পবিত্র ঈদুল আযহা উপলক্ষে র্শীষস্থানীয় ই-কর্মাস সাইট প্রিয়শপ ডটকম তাদের পণ্যের ওপর দিচ্ছে সর্বোচ্চ ৬০ শতাংশ মূল্যছাড়। প্রিয়শপ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের গজ কাপড়ে রয়েছে ৪০% মূল্যছাড়সহ ২ গজ কিনলে ২ গজ ফ্রি অফার।
তরুণদের অন্যতম পছন্দের পণ্য ঘড়িতে থাকছে ৬০ শতাংশ মূল্যছাড়, পাঞ্জাবীতে ২০ শতাংশ, টি-শার্টে ৭০ শতাংশ, পোলো টি-শার্টে ৫০ শতাংশ এবং শার্টে ২৫ শতাংশ ছাড় রয়েছে।
মেয়েদের সালোয়ার কামিজে ১৫ শতাংশ, জুয়েলারি এবং ফ্যাশন অনুষঙ্গে ২০ শতাংশ ছাড়। এছাড়াও হোম অ্যাপলাইন্সে থাকছে একটি কিনলে আরেকটি পণ্য ফ্রি।
প্রিয়শপে মাত্র ১৫০ টাকায় গজ কাপড় বিক্রি হচ্ছে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের এই ওয়েবসাইটে Priyoshop.com.
৫-৭ সেপ্টেম্বরের মধ্যে যে কোন মূল্যের পণ্য কিনলে ক্রেতারা এ উপহার পাবেন।
প্রিয়শপ ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে। এক্ষেত্রে ক্রেতাদের জন্য ক্যাশ অন ডেলিভারি, বিকাশ কিংবা ব্যাংক ডিপোজিটের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে।
ইত্তেফাক/এএন