সাভারে একটি বাড়ির টিনের চাল থেকে আরিফ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে পৌর এলাকার বক্তারপুর তিন রাস্তার মোড়ে আলমাস মিয়া নামে এক ব্যক্তির ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে আলমাস মিয়ার ভাড়া বাড়ির টিনের চাল থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা অন্য একটি বাড়ির ছাদে উঠে ওই টিনের চালে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/কেকে