শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডাদেশ

 
কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এই আদেশ দেন।
 
আসামি কুমার বিশ্বাস (২৪) শহরের আ‍ড়ুয়া এলাকার রবীন্দ্র কুমার বিশ্বাসের  ছেলে। রায়ে মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  
 
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ শহরের আড়ুয়া পাড়ার প্রতিবেশী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে তপন। লাশটি পাশের একটি গুদামঘরে ফেলে রাখে। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।  
 
এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় তপন কুমারকে আসামি করে মামলা করেন।
 
ইত্তেফাক/এএসএস