নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত মৃতের স্ত্রী মাজেদা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের ভৈরব গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আজিম উদ্দিন (৩২) একই এলাকার মৃত রুপচান শেখের ছেলে।
পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে বিদ্যুৎ লাইনের খুঁটির সঙ্গে যুক্ত ছেড়া একটি জিআই তার বাশেঁর খুঁটিতে বেঁধে দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার স্ত্রী মাজেদা বেগম স্বামীকে উদ্ধারে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ