বগুড়ার নন্দীগ্রামে ঘুষের টাকা নেয়ার সময় উপজেলা সহকারী ভূমি কমিশনারের সার্ভেয়ার (ভারপ্রাপ্ত কানুনগো) মিজানুর রহমানকে আটক করেছে দুনীতি দমন কমিশন দুদক।
বুধবার দুপুর নিজ কার্যালয়ে ঘুষের টাকা গ্রহণ কালে তাকে আটক করা হয়। বগুড়া জেলা দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুষের টাকাসহ সার্ভেয়ার মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার তেলহারা গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে।
ইত্তেফাক/ইউবি