রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার

রাজশাহীতে প্রায় কোটি টাকার এক কেজি হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
 
বুধবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেরিনা খাতুন (৫০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবলাবনা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।
 
র‌্যাব-৫, রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি