উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ শেষে স্কিলস ফর এ্যাম্প্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) সনদ হাতে পেয়েছে পশমী সোয়েটার্স লিঃ, ফেইম সোয়েটার্স লিঃ, স্পেক্ট্রা সোয়েটার্স লিঃ এবং সোয়েটার মেকার্স লিঃ-এর কর্মকর্তা-কর্মচারীরা।
অর্থ মন্ত্রণালয়, এশিয়ার উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিজিএমইএ-এর অর্থায়নে মাসব্যাপী (৬৫ ঘণ্টা) এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো গার্মেন্টস খাতে যারা কাজ করে তারা যেন আন্তর্জাতিক মান বজায় রেখে সক্রিয়তা ও সক্ষমতা বৃদ্ধি করতে পারে। সোয়েটার-মেকার্স লিঃ এর কার্যালয়ে এসইআইপি সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশমী সোয়েটার্স লিঃ-এর চেয়ারম্যান মোঃ মনজুরুল আযম, নির্বাহী পরিচালক নিহাল অরুনা শান্থা ডি সিলভা এবং প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ আহসানুল হক প্রমুখ।
উল্লেখ্য মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যানেজার ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের নিয়ে মোট ২২জন কর্মকর্তা-কর্মচারী উক্ত প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণটি পাঁচটি বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে প্রতিযোগিতামূলক মনোভাব, সক্ষমতা তৈরি, সক্ষমতার ব্যবহার, সময় সঠিকতা, পরিকল্পনা ও সম্পাদন এবং সময়ের মধ্যে সরবরাহ।
ইত্তেফাক/এসএসএ