নেইমারের দ্বিতীয়ার্ধের গোলে ব্রাজিল ২-১ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে ২০১৮ বিশ্ব কাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো। তাতে মাত্র ২৪ বছর বয়সী নেইমারও উঠে এলেন ব্রাজিলের সর্বকালের গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে। যেখানে আগে থেকেই ছিলেন কিংবদন্তি জিকো।
ব্রাজিলের মানাউসের আমাজোনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল বুধবার অনুষ্ঠিত হয় খেলাটি। এটি হলো নতুন কোচ টিটের অধীনে ব্রাজিলের টানা দ্বিতীয় জয়। স্বাগতিকরা ৮০ সেকেন্ডের মধ্যে গোল দিয়ে যথার্থ সূচনা করে। নেইমারের কর্নার থেকে হেডে ব্রাজিলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা। জাতীয় দলের হয়ে ৩৩তম খেলায় প্রথম গোলের দেখা পেলেন তিনি।
সঙ্গত কারণেই খুশি হওয়ার কথা নেইমারের। তার চাইতেও বড় কথা সেলেসাওদের হয়ে ৭২টি আন্তর্জাতিক ম্যাচে ৪৮তম গোল করা। কেননা এ গোলটির সুবাদে তিনি সাদা পেলে হিসেবে খ্যাত জিকোর সমকক্ষ হলেন তিনি। এখন তার সামনে আছেন এখন রোমারিও (৫৫), রোনালদো (৬২) ও পেলেকে (৭৭) ছাড়িয়ে যাওয়ার হাতছানি।
ইত্তেফাক/এসএসএ