কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফরহাদ খান (৪৫) ও কামরুল হাসান (৩৬)।
র্যাব জানায়, সন্ধ্যা ৬টার দিকে নগরীর রাজগঞ্জের মধুমতি সিনেমা হল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ডগুলি ও ১৫ বোতল কোরেক্স সিরাপসহ তাদের আটক করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, আটক ওই দুই ব্যক্তিকে র্যাব কার্যালয়ে আনা হয়েছে।
ইত্তেফাক/কেকে