কুমিল্লায় ছাত্রলীগ কর্মীকে হত্যা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়েছে।  নিহত অলিউল্লাহ (২৫) উপজেলার রতনপুর গ্রামের হারুনুর রশীদের ছেলে। নিহত অলিউল্লাহ (২৫)বাসিন্দা।
 
বৃহস্পতিবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার আমড়াতলী গ্রামের রফিক ও নজরুল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমাই বাজারের শিবপুর কাঁচা রাস্তার মাথায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এ সময় গুরুতর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। গুরুতর অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অলিউল্লাহ্ মারা যায়। অলিউল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
 
পুলিশের ধারণা, পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
 
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ