রংপুরে চার্জশিটভুক্ত তিন জামায়াত কর্মীসহ ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/কেকে