সপ্তাহের শেষ দিন লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় ঊর্ধ্বগতিতে সূচক

 
সপ্তাহের শেষ দিনের লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারের সূচকই ঊর্ধ্বগতিতে। বৃহস্পতিবার বেলা ১২টা ৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৭ পয়েন্টে আছে। ডিএসইতে হাতবদল হয়েছে ১৮৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
 
লেনদেনে থাকা ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
 
এদিকে বেলা ১১টা ৪৮ পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৬২ পয়েন্টে উঠে। এ সময়ে হাতবদল হয়েছে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।
 
লেনদেনে থাকা ১৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৬৪টি ও অপরিবর্তিত রয়েছে ২৪ টির।
 
ইত্তেফাক/আরএ