অমিতাভের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত আমির

 
প্রথমবারের মতো একই পর্দায় কাজ করতে যাচ্ছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউডের পারফেকশনিস্ট আমির খান। আর এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ‌‘পিকে’ তারকা। 
 
বুধবার টুইটারে আমির খান লিখেছেন, যেদিনের জন্য অপেক্ষা করছিলাম অবশেষে সেইদিনের দেখা পাচ্ছি। আমার আইকন অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। ‌‘থাগস ফর হিন্দোস্তান’র জন্য আদি ও ভিক্টরকে ধন্যবাদ। আমি যে অভিনেতাকে সারাজীবন সম্মান করে এসেছি তার সঙ্গে কাজ করতে পরব ভেবে পুলকিত হচ্ছি। আগামী বছরের শুরুতে শুটিং শুরু হবে। ২০১৮ সালের দিওয়ালিতে ছবিটি মুক্তি পাবে। শুটিং শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 
 
ইয়াশ রাজ ফিল্মসের নতুন ছবি ‘থাগস অব হিন্দোস্তান’-এ কাজ করবেন অমিতাভ বচ্চন ও আমির খান। ছবিটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণা আচার্য। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/এএসএস