ফেনীতে চারটি মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

ফেনীতে চুরি হওয়া চারটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন,  লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের মো. সোহেল (১৯) ও ফেনীর মধুপুর গ্রামের মো. ইস্রাফিল (১৯)।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর মহিপালের বিজয় সিংহ এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ আরো জানায়, ফেনী শহর থেকে দুটি মোটরসাইকেল যথাক্রমে ১৬ আগস্ট ও ২২ সেপ্টেম্বর চুরি হয়। এ ব্যাপারে মোটরসাইকেলের মালিকেরা ফেনী মডেল থানা লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ