কুমিল্লায় হাতুড়ি পেটায় যুবলীগ কর্মীকে হত্যা, গ্রেফতার ২

কুমিল্লায় যুবলীগ কর্মী সফিউল্লাহকে হাতুড়ি পেটা করে হত্যায় ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানায় ওই মামলাটি করেন নিহতের বাবা হারুন অর রশীদ। এ মামলায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এরা হলেন, সদর দক্ষিণ উপজেলার ছনগাঁও গ্রামের রফিকুল ইসলাম (৩৬) ও বরুড়া উপজেলার আকুসার গ্রামের আবদুল ওয়াদুদ (৩৫)।
 
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সফিউল্লাহর সঙ্গে শিবপুর গ্রামের জলিল ও তার শ্যালক মোরশেদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার রাতে সফিউল্লার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
 
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ