নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামে পানিতে ডুবে তাইয়েবা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাইয়েবা মাঝগ্রামের আবুল হোসেনের মেয়ে।
জানা গেছে, তাইয়েবাকে বাড়ির উঠানে খেলতে দিয়ে তার মা কাজ করছিলেন। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার ভাসমান দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি