ইবিতে ভর্তি আবেদন ১৫ সেপ্টেম্বর শুরু

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স কোর্সে অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রক্রিয়াটি ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
 
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্র বৃহস্পতিবার একথা জানায়। এতে বলা হয়, আট ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( http://www.iu.ac.bd ) তে পাওয়া যাবে।
 
ইত্তেফাক/এসএস