খুলনায় জঙ্গি সন্দেহে ছেলেসহ বাবা-মাকে আটক করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরীর বসুপাড়া এরশাদ আলী লেনের বাসা থেকে তাদের আটক করা হয়েছে।
র্যাব জানায়, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের একান্ত সহকারী ইদ্রিস আলী, তার স্ত্রী ও ছেলে ইমতিয়াজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ইদ্রিস আলীর ছেলে ইমতিয়াজ একটি প্রাইভেট মেডিক্যাল ইনস্টিটিউশনের প্যারা মেডিক্যালের ছাত্র।
র্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, ইদ্রিস আলী ও তার স্ত্রী-সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের এখনো গ্রেফতার দেখানো হয়নি।
ইত্তেফাক/ইউবি