মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় লরিচাপায় মো. ইউছুফ (৩০) নামে  এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে  উপজেলার আলীপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।   
 
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, দুপুরে কুমিল্লাগামী একটি লরি ইউসুফের রিকশাটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ইউসুফের বাড়ি যশোরের চৌগাছায়। বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তানান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি