হয়রানি এড়াতে ভ্যাট অনলাইনে নিতে পদ্ধতি চালু করার জন্য অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতারা।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনায় এই পরামর্শ দেন তারা।
বৈঠকের পর এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেন, প্রত্যেক ব্যবসায়ীই ভ্যাট-ট্যাক্স দিতে চায়, কিন্তু কেউ হয়রানি চায় না। ভ্যাট সিস্টেম সারা পৃথিবীতে ওয়ান অব দ্যা বেস্ট সিস্টেম। এটা এখন অনলাইন হয়ে গেলে হয়রানির ক্ষেত্রটা অনেক কমে যাবে।
ব্যবসায়ীদের আপত্তির মুখে ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন এই বছর কার্যকর করতে পারেনি সরকার। ফলে নানা ক্ষেত্রে নানা হারে ভ্যাট নেওয়া হচ্ছে। আবার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রয়েছে ‘প্যাকেজ ভ্যাট’।
নতুন আইনে ভ্যাটের ক্ষেত্রে কোনো স্তর রাখা হয়নি, সব ক্ষেত্রেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রযোজ্য হবে।
ইত্তেফাক/এমআই