ঈদে ছয়দিন ট্রাক-লরী চলাচল বন্ধ

পবিত্র ঈদুল আজহার পূর্ববর্তী ৩ দিন এবং ঈদের পরবর্তী ৩দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে।
 
জনস্বার্থ বিবেচনায় ঈদুল আযহা ২০১৬ উপলক্ষে যানজট নিরসন ও যাত্রীসাধারণের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য আন্ত:মন্ত্রণালয় সভার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, কাঁচা চামড়া এবং জ্বালানী বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।
 
এছাড়া ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন উৎসমুখে নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা প্রদানের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে অনুরোধ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস