সমীরের ঈদ উপহার ‘সমীর মিক্সড ২০১৬’

ঈদ উল ফিতরে এসকে সমীর তার ফিচারিং এ শ্রোতাদের উপহার দেন মমতাজ ও ফজলুর রহমান বাবুর ‘শূন্য বাড়ি’ অ্যালবামটি। সেই ধারাবাহিকতায় এবার ঈদ উল আজহা উপলক্ষে সমীর শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন ‘সমীর মিক্সড ২০১৬’ নামে নতুন একটি অ্যালবাম। 
 
১১টি ভিন্ন ধারার গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। বাজারে আসবে সি ডি চয়েস এর ব্যানারে যা জি পি মিউজিক থেকে ও রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপসে সরাসরি শুনতে ও ডাউনলোড করতে পারবে সবাই। অ্যালবামটির গানগুলো গেয়েছেন বেলাল খান, নদী, ঝিলিক, কর্ণিয়া, ফিরোজ কবির ডলার, সুমিত, সামস্, শান, লিসপা লায়লা, মারিয়া, শাহিন, শ্রাবণ ও এস কে সমীর। দুটি গানে র‍্যাপ সঙ্গীত এ কণ্ঠ দিয়েছে শোহান বাবু । 
 
‘সমীর মিক্সড ২০১৬’ অ্যালবামটিতে সুরকার হিসেবে আছেন লুৎফর হাসান, ফিরোজ কবির ডলার, বেলাল খান ,এস কে সমীর,সুমিত,শান,আমিনুল রাজু। গান লিখেছেন সোমেশ্বর অলি,রবিউল ইসলাম জীবন, ফিরোজ কবির ডলার, আতিউর রহমান,আই কে রানা, এস এ রাসেদ ও সমীর। অ্যালবামটিতে ২ টি ডুয়েট গান থাকছে। এই অ্যালবাম সম্পর্কে এস কে সমীর বলেন, ‘আমি সব ধরনের শ্রোতাদের কথা ভেবেই গান করি। এইটুকু বলতে পারি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের যেমন গানগুলো ভালো লাগবে তেমনি ভালো লাগবে সব ধরনের গানপাগল মানুষের। শুধু যে আধুনিক করেছি তা না, মেলো রক,হিপ হপ ধরনের গানই থাকছে এই অ্যালবামে।
 
উল্লেখ্য, এছাড়াও ঈদে আসছে সমীরের ৮ টি একক গান নিয়ে একক অ্যালবাম ‘যারে পাখি’ অ্যালবামটির সব কটি গানের কথা, সুর ও সমীরের। এ অ্যালবামটি ও বাজারে আসবে সি ডি চয়েস এর ব্যানারে। অ্যালবামটির সব কটি গান জি পি মিউজিক থেকে ও রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপসে সরাসরি শুনতে ও ডাউনলোড করতে পারবে সবাই। 
 
ইত্তেফাক/এসএসএ