নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে ডুবে শিহাব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই ডালিম হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব বিকেলে নদীর ধারে খেলার কোন এক সময় পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি