মির্জাপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ২

 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি নামক স্থানে আনারস ভর্তি ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চারজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
গোড়াই হাইওয়ে থানা পুলিশ সুত্র জানায়, ঢাকাগামী আনারস ভর্তি একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষে ট্রাক ও পিকআপ ভ্যান দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও ট্রাকের এক যাত্রী নিহত হন।নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। নিহতদের লাশ গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে।
 
গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলূর রহমান বলেন, 'নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।'
 
 
ইত্তেফাক/কেকে