গোবিন্দগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোকলেস বগুড়ার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ গোবিন্দগঞ্জ এলাকার একটি  কলা ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করে। লাশ পরে মর্গে পাঠানো হয়েছে।
 
গোবিন্দগঞ্জ  থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ