সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কড্ডার মোড় শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশে পৌঁছালে রেলপথের উপর দিয়ে টানা টিঅ্যান্ডটি, ডিশ ক্যাবল ও বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে জড়িয়ে ছাদে থাকা যাত্রীরা ট্রেন থেকে পড়ে যায়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ