আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে সারা জীবনের জন্যই চায় বার্সেলোনা। কাতালান ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ বলেছেন, ‘লিওনেল মেসি বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় এবং সে আমাদের সঙ্গে খেলে। আমরা খুব খুশি, সে ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ, সে সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ, সে ফুটবলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।’
ইএসপিএন এফসিকে বার্তোমেউ আরো বলেন, ‘আগামী কয়েক মাসে আমরা তার সঙ্গে কথা বলব। কারণ সে এরই মধ্যে জানে যে এখানে তার সারা জীবনের একটা চুক্তি আছে। তার জন্যে কোনো সীমা নেই। সীমারেখা সেই টানবে। এখন তার বয়স ২৯ বছর, সে মেধাবী, সে উচ্চাকাঙ্ক্ষী এবং সে আরো অনেক বছর খেলার মতো শারীরিকভাবে নিখুঁত অবস্থায় আছে।’
ইত্তেফাক/এএম।