কক্সবাজারের রামু উপজেলার কলঘর সংলগ্ন বাকখাঁলী নদীতে নৌকা ডুবির ঘটনায় ২ জন যাত্রী নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুজনই রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার স্কুল পড়ুয়া ছাত্র বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
নিখোঁজরা হল- দক্ষিণ মিঠাছড়ি গ্রামের দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেনির ছাত্র আবদুর রহমান ( ১৫) ও অপরজন একই এলাকার বশির আহমের ছেলে মো. আসিফুর রহমান ( ১৫)।
দুর্ঘটনায় কবলিত নৌকাটিতে ১২-১৪ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
(বিস্তারিত আসছে)