টঙ্গীতে কারখানায় ব্রয়লার বিস্ফোরণে নিহত ২, আহত ৫০

 
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর একটি কারখানায় ব্রয়লার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতদের দেহ ও আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে।
 
জানা যায়, শনিবার ভোরে হঠাৎ বিকট শব্দে কারখানাটির বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে কাজে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বিস্ফোরণের পর চার তলা ভবনের একটি অংশ ভেঙ্গে পড়েছে বলেও জানা যায়।
 
এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
ইত্তেফাক/আরএ