নওগাঁর আত্রাইয়ে পুরাতন রেলওয়ে স্টেশনের পাশে ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের (৩২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুদ্দোজা জানান, রাতে রেল লাইনের পাশে একটি ডোবার পানিতে ঐ যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে সংবাদ দেয়। রাত ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই/এক দিন আগে ডোবাই ফেলে যাওয়া হয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস