রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় বাড়ি ফেরার জন্য বাসে উঠতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে এক চা দোকানি নিহত হয়েছেন। তার নাম আবদুল কদ্দুস (৩০)। বাড়ি নোয়াখালীতে। কামরাঙ্গীরচরে তার একটি চায়ের দোকান রয়েছে।
আজ শনিবার ভোর পাঁচটার দিকে কামরাঙ্গীরচর থেকে রিকশায় ফুলবাড়িয়া বাস টার্মিনালে আসার সময় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আবদুল কুদ্দুস ফুলবাড়িয়ার বাস টার্মিনালের কাছে আসলে তিনজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করেন। তারা তার কাছে টাকা ও মোবাইল চাইলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ওই রিকশা চালক তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভোর ৬টার দিকে চিকিৎসকরা তাকে আবদুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে