‘পদ্মাবতী’তে কাজ না করতে শাহরুখের বাহানা!

 
সঞ্জয় লীলা বানশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’র নাম ঘোষণার পর থেকেই এটি আলোচনায় আছে। জানা গেছে, ছবিতে অভিনয় করার জন্য রণবীর সিং, শহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোণ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তবে এটাও কারো অজানা নয় যে, ছবিতে শাহরুখ খানকে চেয়েছিলেন বানশালি। 
 
একটি সূত্র বলিউড লাইফকে জানিয়েছে, শাহরুখ খান এখন কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন  করে এই প্রজেক্টটি ফিরিয়ে দেয়ার জন্য  সে তার পারিশ্রমিক দ্বিগুণ চেয়েছিলেন। তিনি শাহরুখ এখন বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে একজন। ছবিতে তার চাহিদা অনেক বেশি। 
 
রণবীর সিংয়ের সাথে পরিচালক সঞ্জয় লীলা বানশালির মনোমানিল্যের বিষয়টিবে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছে সূত্রটি। খবর: ওয়ান ইন্ডিয়া। 
 
ইত্তেফাক/এএসএস