চট্টগ্রামে আনোয়ারার সাত্তার মাঝিরঘাট সংলগ্ন এলাকা থেকে ১৯ কোটি টাকা মূল্যের প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার এম নূরুজ্জামান শেখ জানান, মায়ানমার থেকে ইয়াবাভর্তি একটি বোট চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের অদূরে গভীর সমুদ্রে অপেক্ষা করছে এবং সাত্তার মাঝিরঘাটের আশপাশের এলাকায় এসব ইয়াবা খালাস হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু বোটটি না থেমে পালিয়ে যাওয়ার সময় সাগর তীরবর্তী সৈকতে আটকে যায়।
এসময় ইয়াবা পাচারকারীরা বস্থাগুলোসহ পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া দিলে পাচারকারীরা বস্থাগুলো ফেলে পালিয়ে যায়।
ইত্তেফাক/কেকে