গাজীপুরের টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন। আহতের মধ্যে ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন।
রক্তে দিতে আগ্রহীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিচ তলার ১১৬ নাম্বার রুমে ডাক্তার মহিউদ্দিনের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া 01713 398386 নম্বরে যোগাযোগ করতে পারেন রক্তদানে আগ্রহীরা।
যাদের স্বজন নিখোঁজ রয়েছেন তাদের সম্পর্কে তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে : 01769058103 (রন্টি দাস,দায়িত্বপ্রাপ্ত পুলিশ)নম্বরে।
ইত্তেফাক/এএসএস