খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 'বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় দেশকে খাদ্য ঘাটতিতে ফেলে গেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সে ঘাটতি পূরণ করেছে।'
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানে কেরানীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এখন বাংলাদেশ খাদ্য প্রাচুর্য্যের দেশে পরিণত হয়েছে। আমরা এখন চাল রফতানি করছি। বাংলাদেশ চাল উৎপাদনে চতুর্থ স্থানে রয়েছে।
মন্ত্রী আরো বলেন, ১০ টাকা কেজি চাল কর্মসূচিতে সরকার ২ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এটা আসলে ভর্তুকি নয় উদ্দীপনা। এটা গরিবদের প্রাপ্য। যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো তারাই এখন বলে দেশ উপচেপড়া ঝুড়িতে পরিণত হয়েছে।
ইত্তেফাক/কেকে