টঙ্গীতে নিহতের ঘটনায় খালেদা জিয়ার শোক

 
গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় কারখানায় ভয়াবহ আগুনে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগাম খালেদা জিয়া। 
 
খালেদা জিয়ার প্রেস উইং শাইরুল কবির জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অনুরোধ করেছেন। গাজীপুরের আশেপাশে অবস্থানরত বিএনপির সকল শ্রেণির নেতাকর্মীদের সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেছেন বেগম খালেদা জিয়া।
 
একই সঙ্গে এই ঘটনার সুস্থ তদন্তেরও দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
 
ইত্তেফাক/এএসএস