বঙ্গবন্ধু সেতু: টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড

২৪ ঘণ্টায় দুই কোটি ১০ লাখ টাকার টোল আদায় করেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে এ সেতুর সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড গড়ে উঠেছে।
 
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোলপ্লাজা দিয়ে যাত্রীবাহী বাস ও গরু বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের সাড়ে ২৫ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।
 
বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ