সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে হতাহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। হতাহতরা হলেন, জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল(৫৫) তার ছেলে সাইফি (২০)।
 
জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিশুতল নামক এলাকায় চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বেলাল নিহত ও তার ছেলে সাইফি আহত হন। আহত সাইফি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার শাহজালাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ