খুলনায় পিস্তল-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা দিঘলিয়া উপজেলায় পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সেনহাটি গ্রামের মুরাদ হোসেন (২৮) ও ফরমাইশখানা গ্রামের সোহাগ বেপারী (৩০)।
 
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সেনহাটি স্কুল সংলগ্ন ভৈরব নদের পাড় থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
 
জানা গেছে, মুরাদ হোসেন জেলা আওয়ামী লীগ নেতা ও চাঞ্চল্যকর সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হালিম হত্যা মামলার আসামি। এছাড়া তিনি ভৈরব নদের জাহাজ থেকে চোরাই তেল সিন্ডিকেটের হোতা বলে স্থানীয় সূত্র জানা গেছে।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ভৈরব নদের পাড়ে বসে নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
 
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ