নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

যাদুঘর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেয়ার প্রতিবাদে শনিবার নোয়াখালীতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে।
 
শনিবার সকাল ১১টার দিকে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করার জন্য দলীয় নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এ সময় তারা পুলিশী বাধার মুখে পড়ে বিক্ষোভ মিছিল বের করতে ব্যর্থ হয়। পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে গিয়ে সমবেত হয়ে সেখানে প্রতিবাদ সভা করে।
 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, শহর বিএনপির  সাধারণ সম্পাদক আবু নাছের, যুবদল নেতা ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক সাবের আহমেদ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি