রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে নগরীর মতিহার থানায় আকতার জাহানের ভাই কামরুল হাসান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে কারও নাম উল্লেখ না করে মামলাটি দায়ের করেন।
নগরীর ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘নিহতের ছোট ভাই কামরুল হাসান বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি কেউ তার বোনকে আত্মহত্যায় প্ররোচিত করেছে বলে অভিযোগ করেন।’
IMG0
প্রসঙ্গত, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষকদের আবাসিক ভবনে নিজ কক্ষের দরজা ভেঙে আকতার জাহানের লাশ পাওয়া যায়। তার মুখে ফেনা ও রক্ত বেরিয়ে আসার মতো কালো দাগ ছিল। পরে ওই ঘরের টেবিলে একটি চিরকুট পাওয়া যায়। যেখানে ‘আত্মহত্যার’কথা জানিয়ে ‘কেউ দায়ী নয়’ বলা হলেও নিজের সন্তানের গলায় ‘ছুরি ধরার’অভিযোগ আনা হয়েছে সাবেক স্বামী একই বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদের বিরুদ্ধে।