জিয়াকে জনগণের কাছ থেকে মুছে ফেলা যাবে না : মির্জা ফখরুল

স্বাধীনতা পদক সরিয়ে নিয়ে জিয়াউর রহমানকে জনগণের কাছ থেকে মুছে ফেলা যাবে না মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
 
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে জিয়া এবং তার পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে এ নিকৃষ্ট কাজ। 
 
সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপি সহ-সভাপতি ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, নূর করিম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।
 
ইত্তেফাক/ ইউবি