সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ক্যান্সার আক্রান্ত কবির চিকিৎসার সব দায়-দায়িত্ব নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
সৈয়দ শামসুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সেখানে তার কেমোথেরাপি চলছে। ফুসফুসের জটিলায় আক্রান্ত হয়ে উন্নত চিকিত্সার জন্য গত এপ্রিলে যুক্তরাজ্য যান সৈয়দ শামসুল হক। সেখানে তার ক্যান্সার ধরা পড়ে।
৮০ পেরোনো এই লেখক ক্যান্সার থেকে সুস্থতার বিষয়ে সেখানকার চিকিত্সকদের কাছ থেকে কোনো আশ্বাস পাননি। জীবনের বাকি দিনগুলো দেশে কাটানোর জন্যই গত ১ অগাস্ট ফিরেছেন তিনি। দেশে ফিরে এই হাসপাতালেই ভর্তি হন সৈয়দ শামসুল হক।
তাকে দেখতে শনিবার বিকালে ইউনাইটেড হাসপাতালে যান বঙ্গবন্ধুকন্যা। তিনি বেশ কিছু সময় সৈয়দ শামসুল হকের সঙ্গে কাটান।
ইত্তেফাক/এএম।