শিক্ষায় নারীর অংশ গ্রহণ বাড়িয়ে তাদের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে পঞ্চগড়ে সম্প্রতি সাইকেল র্যালি করেছে দূরন্ত বাইসাইকেল।
‘তুমি এগিয়ে গেলে, এগিয়ে যাবে বাংলাদেশ’স্লোগানকে সামনে রেখে ৪ কিলোমিটার ব্যাপী র্যালিতে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ ছাত্রী অংশ গ্রহণ করে। র্যালিটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ র্যালিটি অনুষ্ঠিত হয়।
IMG0
দূরন্ত বাইসাইকেলের বিপণন প্রধান চৌধুরী ফজলে আকবর জানান, শিক্ষার্থীদের আত্মনির্ভশীল করতে এই আয়োজন। চলতি বছরে দূরন্ত বাইসাইকেল বাংলাদেশের আরো কয়েকটি জেলায় এই ধরনের শোভাযাত্রার পৃষ্ঠপোষকতা করবে।
IMG1
এ সময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা শংকর কুমার ঘোষ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শহিদুল আলম ও দূরন্ত বাইসাইকেলের সহকারী ব্র্যান্ড ম্যানেজার এএম রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে দূরন্ত বাইসাইকেলের পক্ষ থেকে ২০ জন ছাত্রীকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়।