বরগুনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার খেজুরতলা ও বেলা ১২টায় বরগুনা-পুরাকাটা সড়কের মস্তকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছেন, জেলার ফুল ঢলুয়া গ্রামের মহিউদ্দিন মহিউদ্দিন (২৬) ও অজ্ঞাত এক ব্যক্তি (৬৫) । নিহত মহিউদ্দিন ঢাকা আহছানিয়া মিশনে চাকরী করতেন।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে সেন্টু নামের এক মোটরসাইকেল চালক আহত অবস্থায় অজ্ঞাতনামা ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন জানান, মহিউদ্দিনের ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী যাওয়ার কথা ছিল। তার আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। -বাসস।
ইত্তেফাক/এসএস