রাজধানীর আজিমপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির খবর পাওয়া গেছে। শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। লালবাগ থানা সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
এদিকে প্রাথমিকভাবে জানা গেছে, গুলিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের পাঁচ কন্সটেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএম।