১৬ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে সৃষ্ট ১৬ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।
 
ফায়ার সাভির্সের ২৫টি উইনিট সারাদিন ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বিকাল ৫টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যার পর ৫ তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফিরে যাওয়া ফায়ার সার্ভিসের ৭টি উইনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে।
 
এদিকে ট্যাম্পাকো কারখানার আশপাশ থেকে কারখানা ও বাসা বাড়ির লোকজন তাদের মালামাল রেখে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে। রাত ১০টা পর্যন্ত ট্যাম্পাকো কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি।
 
শনিবার সকাল ৬টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে আগুন লাগে।