ঢাকা মেট্রোর হয়ে খেলবেন আশরাফুল

ম্যাচ পাতানোর অভিযোগ থেকে আংশিক দায়মুক্ত মোহাম্মদ আশরাফুল জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) দিয়ে আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরবেন বলে আগেই নিশ্চিত করেছিলেন। এবার নিশ্চিত করলেন ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন তারকা এই ব্যাটসম্যান।
 
এ বিষয়ে আশরাফুল বলেন, 'ফিরে আসার লড়াইটা শুরু হচ্ছে জাতীয় লিগ দিয়ে। এবার ঢাকা মেট্রোর হয়ে খেলবো। আশা করি ভালো করবো। সামনের দিকেই আমার চোখ এখন। আশা করি ফিরতে পারবো ভালোভাবেই। সব পুষিয়ে দিতে চাই। সবার দোয়া চাই।'
 
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে ফেঁসে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয় আশরাফুলকে। যার ফলে এতদিন বিসিবি'র অধীনে কোন ধরনের টুর্নামেন্টে খেলতে পারেননি এক সময়ের বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা এ ব্যাটসম্যান।
 
ইত্তেফাক/এসএস