যশোরে ট্রাক চাপায় নয়ন ঘোষ (৩৮) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিপন রায় (২২) নামে মোটরসাইকেলের আরেক আরোহী। শনিবার রাত ১০টার দিকে শহরের বকচর জোড়া মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নয়ন ঘোষ সদর উপজেলার কচুয়া গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে। শিপন রায় বাঘারপাড়া উপজেলার রায়মানিক গ্রামের কৃষ্ণপদ রায়ের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নয়ন ও শিপন রাতে মোটরসাইকেলযোগে মুড়লি মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোড়া মন্দির এলাকায় পৌঁছলে বিপরীতমুখি একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। আহত শিপনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে