ইউএস ওপেনের শিরোপা জিতলেন কার্বার

চেক তারকা ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতলেন জার্মান টেনিস তারকা এঞ্জেলিক কার্বার। রবিবার ৬-৩, ৪-৬, ৬-৪ সেটে ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়েছেন কার্বার। এটি এই বছরে তার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।
 
এই জয়ের পর বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন কার্বার। সোমবার অফিসিয়ালি তিনি সেরেনা উইলিয়ামসের রাজত্ব দখল করবেন।
 
প্লিসকোভাকে নিয়ে কারবারের একটা ভয় শুরু থেকেই ছিল। ১০ নম্বর এই নারী খেলোয়াড় ইউএস ওপেনে কখনো তৃতীয় রাউন্ডের পেছনে থাকেননি। তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন কার্বার। ইউএস ওপেনের সঙ্গে সঙ্গে নারী টেনিসের শীর্ষস্থানও নিশ্চিত করেন এই জার্মান তার। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ